সিলেটে ২৪ ঘণ্টায় ২৬ জন গ্রেফতার, ১৩৬ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সোমবার, ৪ মে, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ০৩ মে ২০২৬ রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলার ১৫ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং মেট্রো অধ্যাদেশে ১০ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে। মামলাকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১টি বাস, ২টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ২০টি সিএনজি, ২৭টি মোটরসাইকেল এবং অন্যান্য ৮টি। আটক যানবাহনের মধ্যে রয়েছে ৬টি প্রাইভেটকার, ১৯টি সিএনজি, ৪৪টি মোটরসাইকেল এবং অন্যান্য ৪টি।
এদিকে, ০৫ মে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত পৃথক অভিযানে আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদকসেবী ও ব্যবসায়ী ৭ জন, সন্দেহভাজন ৩ জন, বিনা পরোয়ানায় ১ জন এবং ১ জন হকার রয়েছেন।
এ সময় কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির অভিযান অব্যাহত রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে