সর্বশেষ

সারাদেশ

বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
বিগত ১৫ বছরে কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কারণে মানুষের মনে নির্বাচন নিয়ে উদ্বেগ তৈরি হলেও এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাসভবনে নির্বাচন প্রাক্কালীন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনী ব্যবস্থায় অনিয়ম ও কারচুপির কারণে মানুষ স্বাভাবিকভাবেই সন্দিহান-শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হবে কি না, সে প্রশ্ন তাদের মনে আসছে। তবে প্রচারণাকালে দেখা যাচ্ছে, বিশেষ করে নারীদের মধ্যে ভোট নিয়ে আগ্রহ অত্যন্ত আশাব্যঞ্জক। ১৫ থেকে ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, ফলে এবারের নির্বাচন তাদের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, শুরুতে দু’একটি ঘটনার পর সবাই সংযত হয়েছে এবং সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশ এখন ভালো। বর্তমান পরিস্থিতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন না।

বিএনপি মহাসচিব জানান, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে এবং রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে নতুন করে গণতান্ত্রিক চর্চা শুরু হবে-এটাই দলের প্রত্যাশা।

এ সময় বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী সফরকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, তার এসব সফর ও বার্তা বিএনপির রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিতে সহায়ক হবে।

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিষয়ে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, এসব অপচেষ্টা কোনো কাজে আসবে না। জনগণের ওপর দলের পূর্ণ আস্থা রয়েছে-মানুষ বিভ্রান্ত নয়, তারা ভেবেচিন্তেই সঠিক সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের উদ্দেশে দলের আহ্বান-যাকে ইচ্ছা তাকে ভোট দিন, এটি আপনাদের অধিকার। হিন্দু-মুসলমান সবাই মিলেই দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে যান। প্রশাসনও ভোটদানে উৎসাহ দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, আল মামুন, তারিখ আদনানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন