সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২ জন বিজয়ীকে পুরস্কার বিতরণ

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আত্মরক্ষা ও শারীরিক-মানসিক বিকাশে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা কারাতে একাডেমির সহযোগিতায় এই আন্তক্লাব কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, কারাতে আত্মরক্ষা, শারীরিক ব্যায়াম এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের এমন প্রশিক্ষণে যুক্ত করতে আরও সচেতনতা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন।

জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক জসিম গাজী।

পুরস্কার বিতরণের আগে প্রতিযোগীরা কারাতে নৈপুণ্য প্রদর্শন করেন। বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মোট ৪২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন