সর্বশেষ

জাতীয়

রাজধানীর শেখেরটেকে ছিনতাইকারী ধরতে অভিযান, পুলিশের গুলিতে দুজন আহত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৭ জুন, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর শেখেরটেক এলাকায় বিকাশ এজেন্টকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে, এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে আহত দুইজনসহ মোট চারজনকে আটক করে পুলিশ।

ঢাকার আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বেলা ১১টার দিকে একই এলাকায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলামকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে ডেল্টা গার্মেন্টসের পেছনে ঢাকা উদ্যান এলাকায় গেলে পুলিশের মুখোমুখি হয় সন্দেহভাজন ছিনতাইকারীরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তারা পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে রুবেল ও আমির নামে দুইজন গুলিবিদ্ধ হন। পরে তাদের আটক করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে কাশেম ও জয় নামের আরও দুইজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। একই সঙ্গে সকালের ছিনতাইয়ের ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে অভিযানের সময় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম সামান্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।

আটক ও আহতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন