সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ছাত্রশক্তির নেতাকে থানার ভেতরে মারধরের অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর কোতোয়ালি থানার ভেতরে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক শাহেদুল ইসলামের সঙ্গে দুই এসআইয়ের মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ফরিদপুরের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, এক নারী কর্মীর অভিযোগসংক্রান্ত বিষয়ে খোঁজ নিতে মঙ্গলবার সন্ধ্যায় (১৬ জুন) ফরিদপুর কোতোয়ালি থানায় যান জাতীয় ছাত্রশক্তির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক শাহেদুল ইসলাম। এ সময় থানার দায়িত্বে থাকা দুই উপ-পরিদর্শক (এসআই) হাসান সিকদার ও পীযূষ কান্তি হালদারের সঙ্গে তার কথাকাটাকাটি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, এক পর্যায়ে এসআই হাসান সিকদার শাহেদুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং পরে তাকে শারীরিকভাবে আঘাত করেন। এমনকি ওয়াকিটকি দিয়ে তার ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে মাটিতে পড়ে গেলে তাকে লাথি মারা হয় এবং টেনে-হিঁচড়ে থানার লকআপে নেওয়া হয় বলে অভিযোগপত্রে দাবি করা হয়। এ সময় তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া এবং ভবিষ্যতে মামলার মাধ্যমে হয়রানির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন শাহেদুল ইসলাম।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব সাইফ হাসান খান লিখিতভাবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত দুই এসআই দাবি করেন, ঘটনাটি মূলত কথাকাটাকাটির মধ্যে সীমাবদ্ধ ছিল। এর বেশি কিছু ঘটেনি বলে তারা জানান।

এ বিষয়ে ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্তের পরই প্রকৃত সত্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন