সারাদেশ
টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট হরিণ মার্কা ফরহাদ ইকবালের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের বিশাল মিছিল ও সমাবেশ
কাজী রিপন, টাঙ্গাইল
সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট হরিণ মার্কা ফরহাদ ইকবালের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই উদ্যানে এসে শেষ হয়।
মিছিলের পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল, শহর বিএনপি’র সাবেক সভাপতি মেহেদী হাসান আলীম সহ আরও অনেকে।
এর আগে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আকারে নেতাকর্মীরা শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হন। সমাবেশ ও মিছিলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
২১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর