সারাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহীতে পদ্মা নদীতে বিশেষ মহড়া পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজশাহীতে পদ্মা নদীতে বিশেষ মহড়া পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী নগরীর পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন–১ এর সদস্যরা অংশ নেন। মহড়ায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ব্যবহার করে টহল ও বিভিন্ন কৌশলগত অনুশীলন চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও যে কোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধের লক্ষ্যেই এ মহড়া আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভোটের সময় নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে চরাঞ্চলে বিজিবির বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, নির্বাচনের আগে ও পরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহড়া চলাকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
১৮৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন