সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনের আগে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অস্ত্র মজুদ থাকা সত্ত্বেও যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া, তিনি বলেন, অন্যান্য প্রার্থীরা নির্বাচনে টাকা বিতরণ করছেন এবং ভোটাররা নগদ অর্থ পেলে তার অনেকটাই স্থানীয় মাতুব্বরা খেয়ে ফেলে। তাই ভোটারদের টাকা গ্রহণ না করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, তার হাতে প্রচুর টাকা না থাকলেও জনগণের ভালোবাসা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও নীতি মেনে প্রচারণা চালানোর কারণে এক বিশেষ গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে নেতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেন।

প্রার্থী বলেন, গত শুক্রবার রাতে বাড়িতে প্রবেশের সময় তার ওপর গুলি চালানোর চেষ্টা করা হয়েছে। তিনি জানান, ভাগ্যক্রমে গুলি লাগেনি, এবং এটি নির্বাচনের মাঠ থেকে তাকে সরানোর জন্য পরিকল্পিত বলে মনে করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি যুগান্তরের প্রতিনিধি এসএম হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ কাজী মাহমুদ (চ্যানেল এস), চ্যানেল টুয়েন্টিফোরের বাদল সাহা, প্রথম আলোর নতুন শেখ, গ্লোবাল টেলিভিশনের হেমন্ত বিশ্বাস, এসএ টিভির আজিজুল ইসলাম টিপুসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন