সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌর শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদুল্লাহ, সাবেক জেলা সভাপতি হুমায়ুন কবির শান্ত এবং মহসিন এমদাদুল্লাহ জামেন।

প্রধান অতিথির বক্তব্যে সাগর আহমেদ সংগঠনের দীর্ঘ ৪৯ বছরের পথচলার কথা তুলে ধরে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আদর্শিক ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। তিনি অতীতে বিভিন্ন সময়ে নিহত সংগঠনের সদস্যদের স্মরণ করে তাদের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মেধা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সাহিত্য সম্পাদক আবু রায়হান, দাওয়াত সম্পাদক পারভেজ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন