সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও পণ্য জব্দ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৯:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও ইয়াবা জব্দ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে উদ্ধারকৃত এসব মাদক ও মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ টাকারও বেশি। সীমান্ত অপরাধ দমনে এবং চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাহিনীটি।
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দিয়েছে।

বিজিবির অভিযানে গবাদি পশু উদ্ধার

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিশেষ অভিযানে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ হাজার ৬৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২১টি গবাদিপশু এবং বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২ হাজার ৭৬০ টাকা বলে নির্ধারণ করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, সীমান্তবর্তী প্রতিটি বিওপিতে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরণের পুশইন এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে সীমান্ত পাহারা দিচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন