সর্বশেষ

সারাদেশ

রাঙ্গামাটিতে চাল বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নারী নিহত

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙ্গামাটি শহরের মানিকছড়ি এলাকায় আজ শুক্রবার সকাল ১০টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী চাউল বোঝাই একটি ট্রাক মানিকছড়ি পাহাড়ি রাস্তা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো হয়ে রাস্তার উপর থাকা একটি সিএনজি চালিত অটো রিকশার ওপর পড়ে। এতে অটোরিকশায় থাকা এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে ঘটনাস্থলে এসে ট্রাকের নিচে চাপা পড়া নারী ও অটোরিকশা উদ্ধার করেন।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন নিশ্চিত করেছেন, নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন