সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনার খসড়া বাতিলের দাবিতে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুই যুগের মহাপরিকল্পনা-২০২৫ এর খসড়া বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় স্বেচ্ছাসেবী সংগঠন কলাপাড়া প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় সচেতনরা অংশ নেন।

মানববন্ধনে কলাপাড়া প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের আহবায়ক অমল মুখার্জি, সদস্য সচিব নজরুল ইসলাম, সদস্য মেজবাহ উদ্দিন মাননু, মনোয়ারা বেগম ও বেসরকারী সংস্থা প্রান্তজনের মাঠ সমন্বয়ক সাইফুল্লাহ মাহমুদ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “২০২৬ থেকে ২০৫০ সালের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনার খসড়া প্রস্তুত করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া ও স্বচ্ছতা ছাড়াই। সাধারণ মানুষ ও পরিবেশের ওপর এর বহুমাত্রিক প্রভাব পর্যাপ্তভাবে বিবেচনা করা হয়নি।” তারা জানান, এই পরিকল্পনা বাতিল না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি এই মহাপরিকল্পনা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছিল।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন