সর্বশেষ

সারাদেশ

অর্থনীতি লুটপাটমুক্ত রাখতে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান উপদেষ্টা ফাওজুল কবিরের

সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ
সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশের অর্থনীতিকে লুটপাট ও স্বৈরশাসনের কবল থেকে মুক্ত রাখতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।

তিনি বলেন, জনগণের অধিকার ও ভোটের ক্ষমতা ফিরিয়ে দিতেই এই গণভোটের আয়োজন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘হ্যাঁ’ কিংবা ‘না’—ভোট দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভোটারের নিজস্ব। তবে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা জনগণের জানা প্রয়োজন। ‘হ্যাঁ’ ভোট মানে একটি নতুন, গতিশীল ও গণতান্ত্রিক যাত্রার সূচনা।

তিনি আরও বলেন, ‘না’ ভোট দিলে দেশ আবার সেই পুরনো শাসনব্যবস্থায় ফিরে যাবে, যা দীর্ঘদিন জাতিকে পিছিয়ে রেখেছে। জনগণ সিদ্ধান্ত নেবে—তারা নতুন পরিবর্তনের অংশ হতে চায়, নাকি পুরনো ব্যবস্থার সঙ্গে থেকে দেশকে আবারও সংকটে ফেলতে চায়।

উপদেষ্টা বলেন, জুলাইয়ের অভ্যুত্থান না হলে জাতীয় সংসদ নির্বাচন হতো ২০২৯ সালে। সেই নির্বাচন কেমন হতো, তা জনগণের অজানা নয়। অতীতে দিনের ভোট রাতে হওয়ার ঘটনাও মানুষ প্রত্যক্ষ করেছে। এবার সে পরিস্থিতির অবসান ঘটবে এবং ভোটাররা নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, বিগত সময়ে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক ছিল না। একদলীয় শাসন ও স্বৈরাচার দেশের ওপর চেপে বসেছিল। এবারের গণভোট সেই এক ব্যক্তি ও একদলীয় শাসন থেকে মুক্তির আন্দোলনের অংশ।

তিনি আরও জানান, একদলীয় শাসনব্যবস্থা মানুষকে তার ন্যায্য মর্যাদা দেয় না। জনগণের ভোটের অধিকার ও মূল্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনো সরকারের পক্ষপাতিত্বে নির্বিচারে গুলি চালাতে না পারে, সেজন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই নাগরিক অধিকার সুরক্ষিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণি-পেশার মানুষ।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন