সর্বশেষ

শিক্ষা

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ, দলগত প্রকল্পে চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রথমবারের মতো উন্মুক্ত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (ওআইবিও) ২০২৬-এ অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন তাসিন মোহাম্মাদ। পাশাপাশি দলগত প্রকল্প রাউন্ডে বিজয়ী হওয়ার গৌরবও অর্জন করেছে বাংলাদেশ।
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসিন মোহাম্মাদ এবং সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রূপকথা রায়।

আন্তর্জাতিক অঙ্গনে আবারও দেশের শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায় রচিত হয়েছে। প্রথমবারের মতো উন্মুক্ত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (ওআইবিও) ২০২৬-এ অংশ নিয়ে ব্রোঞ্জ পদকসহ একাধিক অর্জন করেছে বাংলাদেশ দল।

সম্প্রতি রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ২০টির বেশি দেশের শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেন। তাত্ত্বিক, ব্যবহারিক ও প্রকল্পভিত্তিক বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করা হয়।

প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেওয়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসিন মোহাম্মাদ ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। একই সঙ্গে সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থী রূপকথা রায়ের সঙ্গে গঠিত বাংলাদেশ দল প্রকল্প রাউন্ডে বিজয়ী হওয়ার স্বীকৃতি পায়।

রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ২০টির বেশি দেশের শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আধুনিক উদ্ভিদবিজ্ঞানের ব্যবহারিক পদ্ধতিসমূহ’ শীর্ষক প্রকল্পে অংশ নিয়ে বাংলাদেশ দল সেরা প্রকল্পের স্বীকৃতি অর্জন করে। প্রকল্পটিতে আধুনিক উদ্ভিদবিজ্ঞানের বিভিন্ন গবেষণা পদ্ধতি, মাঠপর্যায়ের পর্যবেক্ষণ, পরিবেশগত তথ্য সংগ্রহ, নমুনা বিশ্লেষণ, ডিএনএভিত্তিক গবেষণা এবং অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বিশ্লেষণ অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ দলের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রভাষক আফিয়া নওশীন। দলের অংশগ্রহণ ও প্রস্তুতি কার্যক্রম সমন্বয় করে সাস্টেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (এসএলএসএন)। সার্বিক সহযোগিতা প্রদান করে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

সংশ্লিষ্টদের মতে, সীমিত সদস্য নিয়ে অংশগ্রহণ করেও বাংলাদেশ দল আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ থেকে শুরু করে আধুনিক পরীক্ষাগারভিত্তিক বিশ্লেষণ পর্যন্ত প্রতিটি ধাপে শিক্ষার্থীরা দক্ষতার পরিচয় দিয়েছেন।

তাঁরা মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ে এই সাফল্য দেশের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে জীববিজ্ঞান ও বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতারও প্রতিফলন ঘটিয়েছে এই অর্জন।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন