সর্বশেষ

সারাদেশ

কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

স্টাফ রিপোর্টার, গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় সরবরাহ করা পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বমি, পেটব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

ড্রেসম্যান লিমিটেড কারখানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড নামের একটি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে কারখানাটিতে এ ঘটনা ঘটে।

শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকালে কাজে যোগ দেওয়ার পর শ্রমিকেরা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পর তাঁদের মধ্যে বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। একপর্যায়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়।

অসুস্থ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তাঁরা অসুস্থ বোধ করেন। তাঁদের দাবি, ধীরে ধীরে শতাধিক শ্রমিক একই ধরনের উপসর্গে আক্রান্ত হন।

তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, সরবরাহ করা পানিতে কোনো সমস্যা পাওয়া যায়নি। ড্রেসম্যান লিমিটেডের এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে এবং তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, গত সোমবারের টানা বৃষ্টির পর আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। ধারণা করা হচ্ছে, কিছু শ্রমিক জলাবদ্ধতায় ডুবে থাকা কলের পানি পান করেছিলেন। এর প্রভাবেই তাঁরা অসুস্থ হয়ে থাকতে পারেন।

এদিকে ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পানি বা অন্য কোনো কারণে শ্রমিকেরা অসুস্থ হয়েছেন কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন