সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

প্রশাসনের প্রতি হুঁশিয়ারি বার্তা : ভোটে নিরপেক্ষতা নিশ্চিতের দাবি রুমিনের

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনের সময়ে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে বা কোনো ধরনের ঘাটতি দেখা দিলে যে কোনো আসনে ৫ আগস্টের মতো গণ-অভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজারে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, 'দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি নির্বাচন আসছে। আমার আসনের ৫ লাখ ভোটারের প্রত্যেকেই ভোটকেন্দ্রে যাবেন এবং নিরাপদে, নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আশা করব পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে একটি ভোটের পরিবেশ তৈরি করবে। আমরা চাই না কোনো দলের প্রার্থী বা কর্মীরা অন্য কাউকে ভয়ভীতি দেখাক।'

তিনি প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে আরও বলেন, 'আমি প্রশাসন ও সরকারকে অনুরোধ করব তারা যেন পুরোপুরি নিরপেক্ষ থাকে। যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি দেখা দেয়, তবে ৫ আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে যে ৫ আগস্ট হয়েছিল, সেটি কিন্তু যেকোনো আসনেই হতে পারে। প্রশাসনকে অনুরোধ করব, আইনের ভেতরে থেকে কাজ করুন। কোনো প্রার্থীকে ‘ডান চোখ’ আর কাউকে ‘বাম চোখে’ দেখবেন না। আইন যেন সবার জন্য সমান হয়।'

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার একটি সমাবেশ বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা ও সমাবেশ বন্ধের ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুমিন ফারহানা দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

নির্বাচনী মাঠের এই উত্তাপের মধ্যেই আজ রুমিন ফারহানা প্রশাসনের প্রতি সতর্ক বার্তা প্রদান করেছেন। সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররাও উপস্থিত ছিলেন।

৭৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন