সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু

হাবীব চৌহান, কুষ্টিয়া
হাবীব চৌহান, কুষ্টিয়া

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’ প্রচারণা।

আজ (রোববার) সকাল ১১টায় কুমারখালী শহরের বাসস্ট্যান্ড মোড়সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরোয়ার, জামায়াত মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রচারণাকালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্যচিত্র এবং নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা ভোটারদের মাঝে প্রচার করা হয়।

এদিকে, ভোটের গাড়ির প্রচারণা চলাকালে সাধারণ মানুষ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নিজেদের মতামত ও পরামর্শ লিখে নির্ধারিত মতামত বাক্সে জমা দেন। আয়োজকদের মতে, এ উদ্যোগ ভোটারদের মধ্যে অংশগ্রহণমূলক মনোভাব সৃষ্টি ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন