সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি পদে খন্দকার মোশাররফের নাম জোরালো, আলোচনায় নজরুল ইসলাম খানও
নতুন মন্ত্রিসভা ছোট আকারে, গুরুত্ব পেতে পারেন প্রবীণ-নবীন ও দক্ষ নেতারা
জুলাই জাতীয় সনদে আজ সই করছে এনসিপি
সারাদেশশেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ: জেলা যুবলীগের সহ-সভাপতিসহ গ্রেপ্তার ৬
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: নেশাজাতীয় সিরাপসহ আটক ১
নারায়ণগঞ্জে দুই স্থানে লাশ উদ্ধার: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারী, সোনারগাঁয়ে যুবক নাঈম খুন
ভোটারদের হুমকি–মারধরের অভিযোগে বেলকুচিতে দুই বিএনপি নেতার পদ স্থগিত
কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সংঘর্ষে বিএনপি কর্মীসহ আহত ৫
হিলিতে নিজ শয়নকক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকট্রাম্পের শান্তি পর্ষদ থেকে সহায়তার আশ্বাসের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১১
খেলাপাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত
সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে ২৪ ঘণ্টায় ৩০ লাখ টাকার মাদকসহ অবৈধ পণ্য জব্দ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও বিভিন্ন প্রকার কসমেটিকসসহ অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুসারে ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত অভিযানে সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালানী মালামাল ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবির সদস্যরা সীমান্ত নিরাপত্তা জোরদারে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, 'সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান দমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্তে কোনো অনুপ্রবেশ যেন না হয়, সেজন্য বিজিবি সর্বদা প্রস্তুত।'

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন