সর্বশেষ

সারাদেশ

শাহজাদপুরের পিআইও আবুল কালাম আজাদ দুর্নীতির মামলায় গ্রেফতার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ৪ মে, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হয়েছেন।

রোববার (৩ মে) রাতে পাবনা সদরে নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৩ সালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। পরবর্তীতে ২০২৪ সালের ৮ মে আবুল কালাম আজাদ, তার স্ত্রী মর্জিনা খাতুন এবং ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনার পরিপ্রেক্ষিতে তারা ৩ জুলাই দুদকে সম্পদের বিবরণী জমা দেন।

এরপর ২০২৫ সালের ১১ মার্চ দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণ অনুযায়ী, আবুল কালাম আজাদ ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তার স্ত্রী মর্জিনা খাতুন স্বামীর অবৈধ আয়ের মাধ্যমে ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪৮৩ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন, যা একই আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে বাবার অবৈধ ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪১ টাকার সম্পদ ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

এসব মামলার ভিত্তিতে দুদকের একটি দল অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

৩৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন