সর্বশেষ

সারাদেশ

শীতার্তদের জন্য বিজিবির মানবিক উদ্যোগ: শিবগঞ্জে কম্বল বিতরণ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কিরণগঞ্জ এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ ঈদগাহ মাঠে স্থানীয় ৩০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম। তিনি বলেন, “বিজিবি কেবল সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত ও অসহায় মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ, সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামসহ মহানন্দা ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় মানুষরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

২৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন