সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে রেজা আহমেদ বাচ্চুর সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাক্ষাৎ

আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আতিয়ার রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় দৌলতপুর থানার মোড় এলাকায় অবস্থিত রেজা আহমেদ বাচ্চুর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট দৌলতপুর উপজেলা শাখার সভাপতি নব কুমার দেব নাথ, সাধারণ সম্পাদক শ্রী দীপকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশ ও এলাকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি এবং উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ রেজা আহমেদ বাচ্চুর সুস্বাস্থ্য ও রাজনৈতিক অগ্রগতি কামনা করেন।

এ প্রসঙ্গে রেজা আহমেদ বাচ্চু বলেন, দৌলতপুর উপজেলায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। এই সৌহার্দ্য ও সম্প্রীতির ধারা আগামীতেও বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকল শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের সহযোগিতা কামনা করেন।

৪৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন