সর্বশেষ

জাতীয়

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা, নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

সোমবার গভীর রাত থেকে হাসপাতালের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সেখানে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। পুলিশ সদস্যদের দাবি, রাত ২টার দিকে তারা ব্যারিকেড স্থাপন করেন এবং এরপর থেকে আশপাশে ভিড় এড়াতে কঠোর নজরদারি চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ও স্বজনদের নির্বিঘ্নে চলাচল এবং খালেদা জিয়ার নিরাপত্তা বিবেচনায় অতিরিক্ত নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গভীর রাতে ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে হাসপাতালে যান। তারা চিকিৎসক দলের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করলেও বের হয়ে কোনো মন্তব্য করেননি।

৩৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন