সর্বশেষ

সারাদেশ

ঘুমধুম সীমান্তে মিয়ানমারের ৫ নিরাপত্তা সদস্যকে আটক করেছে বিজিবি

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও জান্তা সেনাবাহিনীর মোট পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাছবুনিয়া পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪২ নম্বর থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে প্রবেশ করে স্থানীয়দের নিকট আশ্রয় নেন মিয়ানমারের পাঁচ নিরাপত্তা সদস্য। খবর পেয়ে ৩৪ বিজিবির মংজয়পাড়া বিওপির টহল দল সেখানে গিয়ে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আটক ব্যক্তিদের মধ্যে চারজন বিজিপি সদস্য এবং একজন জান্তা সেনাবাহিনীর সদস্য রয়েছেন। তারা হলেন—

কো কো সাইন (৩৫), সেকেন্ড ইন্সপেক্টর, শান রাজ্যের মোমেক এলাকার বাসিন্দা
সোয়েথু রা (৩৮), বিজিপি সদস্য, আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ থেকে
অং সান হতু (২৫), বিজিপি সদস্য, আয়াওয়ার্দির মাগাতুতাও এলাকার বাসিন্দা
কিয়াও জায়ের লিন (৩২), বিজিপি সদস্য, আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা
মিন মিন ওও (৪১), জান্তা সেনা সদস্য, ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা।

 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, মিয়ানমারের নিরাপত্তা সদস্য আটকের বিষয়টি তারা জেনেছেন। তবে এখন পর্যন্ত তাদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন