মিয়ানমার
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থানের কারণে দেশের ওপর চাপ বাড়ছে। সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে পরপর দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২।
মিয়ানমারে বিয়ের ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
মিয়ানমারে সামরিক জান্তা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পৃথক পৃথক বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউং জার গ্রামে একটি দোয়া মাহফিলে হামলায় ২২ জন নিহত এবং অন্তত ২৮ জন আহত হন।
রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা মিয়ানমারের
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপনের প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় বিকৃত করছে।
মিয়ানমারে সংঘাত: বাংলাদেশে ঢুকেছে অন্তত ৫০, এখনও বেঁচে আছে আফনান
মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে অন্তত ৫০ রোহিঙ্গা সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।
মিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ নিহত
মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ এলাকায় একটি হাসপাতালে বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।