সর্বশেষ

জাতীয়

ধানমন্ডি ৩২-এ ফের বুলডোজার নিয়ে উত্তেজনা, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ফের বুলডোজার নিয়ে এসেছে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন। সোমবার বেলা ১২টার দিকে ট্রাকে করে দুটি বুলডোজার সেখানে পৌঁছায়।

বুলডোজার নেওয়ার সময় কিছু তরুণকে মাইক হাতে স্লোগান দিতে দেখা যায়। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ‘রেড জুলাই’ নামে পরিচিত একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার নিয়ে এসেছে।

সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উল্লেখ্য, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করবেন। মামলায় প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজন। এটি গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলা, যার রায় আজ ঘোষণা হচ্ছে।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন