সর্বশেষ

আইন-আদালত

ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দুটি ইউনিয়ন ফেরাতে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই আদেশ দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

রুলে প্রশ্ন তোলা হয়েছে, আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না। একইসঙ্গে, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পেছনের প্রেক্ষাপট
রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, গত ৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
রিট দায়ের করেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন।

এর আগে, প্রজ্ঞাপন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

মাঠে প্রতিবাদ
আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে ভাঙ্গা উপজেলায় কয়েক দিন ধরেই বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। স্থানীয়দের দাবি, জনমত উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন