সর্বশেষ

রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আশাবাদী না নাহিদ ইসলাম

মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়া প্রতিনিধি

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ৪:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে তিনি আশাবাদী নন।

তিনি জানিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তার দল, এবং এর বাইরে কোনো নির্বাচন সম্ভব বলেও তিনি মনে করেন না।

রোববার (২৪ আগস্ট) মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে পক্ষে-বিপক্ষে যাইনি। আমরা বলেছি—সংস্কার ও বিচারের নিশ্চয়তা থাকলে, ডিসেম্বরেও নির্বাচন হলে তাতে আমাদের আপত্তি নেই।”

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন পেছানো বা আসন সমঝোতার কথা ভিত্তিহীন। এগুলো উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও প্রোপাগান্ডা। আমাদের মূল লক্ষ্য নির্বাচন নয়, বরং কাঠামোগত সংস্কার।”

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর যেন আমরা জনগণকে বলতে পারি—এই পরিবর্তনের অংশীদার ছিলাম আমরাও। জুলাইয়ের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটার মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে চাই।”

তিনি আরও জানান, সংস্কারকে অগ্রাধিকার দিয়েই এনসিপি পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভাববে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

৪২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন