বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা শেখ সাদীর
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মো. শেখ সাদী দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় শেখ সাদী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
তিনি বলেন, দলের প্রতি আনুগত্য, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিএনপির রাজনৈতিক পথচলা আরও দৃঢ় হবে—এটাই প্রত্যাশা।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও ‘বিএনপি জিন্দাবাদ’ স্লোগান উল্লেখ করেন।
মো. শেখ সাদী বর্তমানে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকার সভাপতি এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান।
১২২ বার পড়া হয়েছে