সর্বশেষ

সারাদেশ

'নিরাপদ কুষ্টিয়া' গড়তে জেলা পুলিশের ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কুষ্টিয়ায় বিশেষ ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। রোববার সকালে শহরের মজমপুর রেলগেট চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। 'সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া' প্রতিপাদ্যে জেলার সবকটি থানায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম চালকদের অত্যন্ত মনোযোগ সহকারে গাড়ি চালানো, ক্লান্ত বা ঘুমন্ত অবস্থায় ড্রাইভিং না করা এবং ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। বিশেষ করে মোটরসাইকেল আরোহী ও চালক উভয়ের জন্যই হেলমেট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উদ্বোধনের পর শহরের ব্যস্ততম সড়কগুলোতে চলাচলকারী যানবাহন ও সাধারণ পথচারীদের মাঝে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সাথে ট্রাফিক নিয়মকানুন মেনে চলতে চালক ও পথচারীদের উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামানসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলাজুড়ে এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন