সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় জামায়াত ছেড়ে বিএনপিতে ৫৫ নেতাকর্মী

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালায় জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন থেকে ৫৫ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগ দিয়েছেন। সদ্য যোগদানকারী এই নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। জেলা পরিষদ কার্যালয়ে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা জেলা পরিষদের কনফারেন্স রুমে এক বিশেষ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সাবেক নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে নিজেদের সম্পৃক্ততা ঘোষণা করেন। এ সময় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব নবাগতদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, দেশনায়ক তারেক রহমানের হাত ধরে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে হবে। নতুনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে শ্রমিক লীগের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেকোনো প্রয়োজনে তিনি কর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত যোগদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন। এ ছাড়া সদ্য যোগদানকারী নেতাদের মধ্যে হাবিবুর রহমান, হারুনুর রশিদ, আবু তাহের, আশরাফ হোসেন, আব্দুল মালেক, আবুল কাসেম ও রফিকুল ইসলামসহ ৫৫ জন সক্রিয় কর্মী উপস্থিত থেকে বিএনপি নেতার সঙ্গে কুশল বিনিময় করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন