সর্বশেষ

জাতীয়

বেগম খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও অফিস পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিকাল ৪টার দিকে ফুলের তোড়া বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

ফুল গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো ফুলের তোড়া গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন শুভেচ্ছা বার্তা পাঠানোকে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের নিদর্শন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

৪৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন