রাজনীতি
মোহাম্মদপুরের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা দমন করার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম বলেছেন, এই এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
'মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান'
মোহাম্মদপুর প্রতিনিধি
বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মোহাম্মদপুরের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা দমন করার লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আবদুস সালাম বলেছেন, এই এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শিক্ষকদের উদ্যোগে ৭০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
র্যালি শুরুর আগে বক্তারা বলেন, মোহাম্মদপুর থেকেই শুরু হলো মাদক ও সন্ত্রাসকে না বলার যাত্রা। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থী-শিক্ষকরা যেভাবে অবস্থান নিয়েছে তাতে মোহাম্মদপুরের কালিমা দূর হবে। শিক্ষক-শিক্ষার্থীদেরও অঙ্গীকার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের।
৪৫৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর