সর্বশেষ

আইন-আদালত

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় বিচারিক তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

একইসঙ্গে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতারে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রোববার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি উপস্থাপন করা হয় বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চে। আইনজীবী ইউনুছ আলী জানান, রিটটি সোমবারের (১৪ জুলাই) কার্যতালিকায় শুনানির জন্য আসতে পারে।

এর আগে গত বুধবার (৯ জুলাই) পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বর্বরোচিতভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদকে (৩৯)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একদল যুবক তাঁকে পরিকল্পিতভাবে ডেকে এনে বেধড়ক মারধর করে, ইট-পাথর দিয়ে মাথা ও শরীরে আঘাত করে এবং শেষপর্যন্ত বিবস্ত্র করে তাঁর শরীরের ওপর লাফিয়ে নির্মমভাবে হত্যা করে।

ঘটনার পর বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করে দলটি। তবে নিহতের পরিবার দাবি করেছে, প্রকৃত অপরাধীদের অনেকেই এখনো ধরা ছোঁয়ার বাইরে।

হত্যাকাণ্ডের পরদিন, বৃহস্পতিবার (১০ জুলাই) কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২)। মামলায় মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন—টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫)।

নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

৪৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন