সর্বশেষ

আইন-আদালত

যুবদল নেতা আরিফ হত্যা: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ৭ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর হাতিরঝিলে যুবদল নেতা মো. আরিফ সিকদার হত্যা মামলায় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম। রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অপরদিকে, আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৩ জুন আদালতের আদেশে সুব্রত বাইনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। ওইদিন তাকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির করে গ্রেফতার দেখানো সংক্রান্ত শুনানি সম্পন্ন করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিলের নয়াটোলা এলাকার ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়। নিহত আরিফ ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক।

ঘটনার পর নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সুব্রত বাইনসহ ১০ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

এ মামলায় অন্য আসামিরা হলেন— মাহফুজুর রহমান বিপু, মো. ইয়াছিন (১৯), মো. আসিফ হোসেন (২১), মো. অনিক (১৯), মো. মিরাজ (১৯), মো. আশিক (১৯), মো. ইফতি (২৪), জাফর ইমাম তরফদার মন্টু (৪০), রতন শেখ (৪৫) ও আলিফ (১৯)।

উল্লেখ্য, গত ২৭ মে সেনাবাহিনীর অভিযানে সুব্রত বাইন, তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজন অস্ত্রসহ গ্রেফতার হন। পরদিন অস্ত্র আইনে দায়ের করা মামলায় আদালত সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৩৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন