সর্বশেষ

আন্তর্জাতিক

টেক্সাসে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত  মৃত্যু ৭৮, নিখোঁজ ৪১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
টেক্সাসে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪১ জন।

স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) শুরু হওয়া এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যার কাউন্টি। সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৮ জন, যাদের মধ্যে ২৮ জনই শিশু।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন একটি খ্রিস্টান গার্লস ক্যাম্পের সদস্য। গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত ক্যাম্পটি থেকে ১০ জন কিশোরী ও একজন পরামর্শদাতা এখনও নিখোঁজ বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “একজনও নিখোঁজ থাকলে আমরা থামবো না। সবাইকে খুঁজে বের করতে যা প্রয়োজন, তা করা হবে।”

তিনি আরও বলেন, “ছোট ছোট শিশুদের ওপর দিয়ে যা গেছে, তা সত্যিই ভয়াবহ।”

ক্যার কাউন্টিতে মৃতদের মধ্যে এখনও শনাক্ত হয়নি ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ শিশু। কাদামাটি ও ধ্বংসাবশেষে আটকে পড়া নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় কিছুটা ব্যাঘাত ঘটছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, উদ্ধার অভিযানে অংশ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘৩০০ জাস্টিস’। সংস্থাটির স্বেচ্ছাসেবক ও সাবেক নেভি সিল গ্রেগ ফ্রোলিক জানান, ক্যাম্প মিস্টিক থেকে প্রায় আট মাইল দূরে নদীতে কিছু ভুক্তভোগীর সন্ধান পাওয়ার খবর তিনি শুনেছেন।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী এখনও নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

৩৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন