সারাদেশ
বরিশালের উজিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বরিশালের উজিরপুরে ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
বরিশাল প্রতিনিধি
সোমবার, ৩০ জুন, ২০২৫ ৭:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের উজিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উজিরপুরের মার্দশী গ্রামের সবুজ হাওলাদার (৩০) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোহেল (২০)। সবুজ রাস্তা পার হওয়ার সময় এবং সোহেল একটি আমবোঝাই ট্রাকে সহকারী (হেলপার) হিসেবে কাজ করছিলেন।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, একটি টাইলসবোঝাই ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে দ্রুতগতিতে আসা আমবোঝাই ট্রাকটি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হেলপার সোহেল। আহত পথচারী সবুজ হাওলাদারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. শরীফ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
৩৫৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর