সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলি F-35 যুদ্ধবিমান ভূপাতিত, পাইলট আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান দাবি করেছে, তারা তেহরানের উপকণ্ঠে ভারামিন শহরের আকাশসীমায় ইসরায়েলের আরও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ইরানি সামরিক বাহিনীর মতে, এটি তাদের হাতে ধ্বংস হওয়া পঞ্চম F-35, এবং এবারও পাইলট আটক করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও সামরিক সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) রাতে ভারামিনের আকাশে ইসরায়েলি স্টেলথ যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করা হয়। পাইলট ইজেক্ট করার পর তাকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে, যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগেও ইরান দাবি করেছিল, তারা ২৪ ঘণ্টার ব্যবধানে একাধিক ইসরায়েলি F-35 ভূপাতিত করেছে এবং এক নারী পাইলটকে আটক করেছে।শিঘ্রই পাইলটের ছবি প্রকাশ করা হবে।

বিশ্বের সর্বাধুনিক ও স্টেলথ প্রযুক্তিসম্পন্ন এই যুদ্ধবিমানগুলোর প্রতিটির মূল্য ৮০-১০০ মিলিয়ন ডলার। ইরানের দাবি অনুযায়ী, তাদের রুশ প্রযুক্তি ও নিজস্ব উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের দাবি সত্য হলে এটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় কৌশলগত ধাক্কা হবে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী (IDF) এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য, তাদের কোনো F-35 যুদ্ধবিমান ভূপাতিত হয়নি এবং পাইলট নিখোঁজ নেই। বরং তারা দাবি করছে, ইরানের সামরিক স্থাপনা ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে সফল হামলা অব্যাহত রয়েছে।

৪৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন