জয়পুরহাটে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, গুণী শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি এমপি।
শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। এতে মোট ৭২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি এমপি। পরে আয়োজিত হয় বার্ষিক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহানাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল হাকিম।
১১৩ বার পড়া হয়েছে