সর্বশেষ

খেলা

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: বৃষ্টি কেড়ে নিল ফাইনাল, চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। রানার্সআপ হয়েছে ভারত।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হয়েছে। এতে শিরোপা জিতেছে পাকিস্তান, আর রানার্সআপ হয়েছে ভারত।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ আয়োজনের পরিস্থিতি তৈরি না হওয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকায় পাকিস্তানের হাতে ওঠে চ্যাম্পিয়ন ট্রফি। লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছিল দলটি। তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল পাকিস্তান।

অন্যদিকে, তিন ম্যাচে দুটি জয় ও একটি পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠেছিল ভারত। স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে তৃতীয় স্থানে। আর তিন ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া শ্রীলঙ্কা হয় চতুর্থ।

এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০