সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, লাখ টাকার শাড়ি-চাদর জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকায় ৫৩ বিজিবি এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুরটেক অস্থায়ী ক্যাম্পের একটি বিশেষ টহলদল বাখেরআলী সীমান্তে অভিযান চালায়। সেখান থেকে ৫০ পিস ভারতীয় শাড়ি ও ৩১ পিস চাদর উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা ভারতীয় এসব মালামাল পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে যেকোনো ধরণের চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০