সর্বশেষ

সারাদেশ

সীমান্তে অনুপ্রবেশ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি সালেহ প্রিন্সের

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। একই সঙ্গে এসব আসামিদের দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি দাবি জানান তিনি। সীমান্তে বিশৃঙ্খলা প্রতিরোধে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

ময়মনসিংহের ভূবনকুড়া ইউনিয়নের তেলিখালি ও মাজরাকুড়া বাজারে পৃথক দুটি পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পথসভার আগে তিনি হালুয়াঘাট বাজার থেকে ভুবনকুড়া পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে আয়োজিত এক মোটরসাইকেল মিছিলে নেতৃত্ব দেন। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সীমান্তবর্তী এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টার প্রতিবাদে স্থানীয় বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

পথসভায় প্রিন্স বলেন, দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রাষ্ট্রদ্রোহী তৎপরতার শামিল। ভারতে অবস্থান নিয়ে যারা বাংলাদেশে নাশকতা চালানোর ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে প্রতিবেশী দেশটির নীরবতা ও কার্যকর পদক্ষেপের অভাব উদ্বেগজনক। ভারত সরকার যেন নিজেদের ভূখণ্ডকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে না দেয়, সে বিষয়ে গুরুত্বের সাথে তদন্তের আহ্বান জানান তিনি।

সীমান্তের নিরাপত্তার কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, হালুয়াঘাট ও ধোবাউড়ার লাখো মানুষের অর্থনীতি এবং জীবনযাত্রা সীমান্তের পরিবেশের ওপর নির্ভরশীল। যেকোনো ধরনের অস্থিতিশীলতা স্থানীয় বাসিন্দাদের জীবন বিপর্যস্ত করতে পারে। তাই চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশের মতো যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন এই বিএনপি নেতা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলী এবং সঞ্চালনা করেন জাকির হোসেন। পথসভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০