সর্বশেষ

জাতীয়

সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বৈঠক, চাঁদ দেখা গেলে কাল ঈদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ সন্ধ্যায় বাংলাদেশে চাঁদ দেখা যেতে পারে। যদি চাঁদ দেখা যায়, তবে আগামীকাল (৩১ মার্চ) হবে ঈদুল ফিতর।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি বাংলাদেশের কোনো অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা নিম্নোক্ত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১।

এদিকে, সৌদি আরবে আজ ঈদ-উল-ফিতর পালিত হচ্ছে। শনিবার হিজরি ১৪৪৬ সালের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে শেষ হয়েছে পবিত্র রমজান। এ ঘোষণা দুটি ওয়েবসাইট— ইনসাইট দ্য হারামাইন এবং ফেসবুক পেজ হারামাইন শরিফাইনে প্রকাশ করা হয়েছে।

৫১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন