সর্বশেষ

সারাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার পাটুরিয়া ঘাটে নিরাপত্তা তদারকি

মো:সোহেল রানা, মানিকগঞ্জ
মো:সোহেল রানা, মানিকগঞ্জ

বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে তিনি মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট অতিক্রম করেন

এ সময় শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল-মামুনকে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান এবং কুশল বিনিময় করেন।

সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে ফরিদা আখতার কুমারখালীতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। পাটুরিয়া ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতা ও সতর্কতার প্রশংসা করেন।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন এবং শিবালয় থানা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করে। উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক কার্যক্রম আরও জোরদার করা হয়।

এছাড়া, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদা আখতার কুষ্টিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

৬১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন