সর্বশেষ

আন্তর্জাতিক

সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইয়াহিয়া সিনওয়ার নিহতের পর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নতুন পর্বে প্রবেশের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। এই ঘোষণার রেশ না যেতেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্রগোষ্ঠীটি।

উপকূলীয় শহর সিজারিয়াতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনকে লক্ষ্য করে লেবানন থেকে ড্রোন দিয়ে গুলি ছুড়েছে হিজবুল্লাহ। হামলায় যে ভবনটি আঘাত হেনেছে সেটি নেতানিয়াহুর বাড়ির অংশ। হামলায় কোনো আহতের খবর পাওয়া যায়নি এবং প্রধানমন্ত্রী ওই সময় বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়।


এর আগে ৭ অক্টােবর গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে নেতানিয়াহু দাবি করেছিলেন, হিজবুল্লাহ বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তবে এই হামলা হিজবুল্লাহর সামর্থ্যের বড় প্রমাণ হিসেবে ভাবা হচ্ছে। কারণ হিজবুল্লাহ এর আগে ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এবারই প্রথম তারা ইসরাইলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করে হামলা করলো।


এই ড্রোন হামলা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে, শনিবার সকালে লেবানন থেকে ড্রোন হামলায় সিজারিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন লক্ষ্যবস্তু করা হয়।


হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা হামলার সময় বাড়িতে ছিলেন না এবং এই ঘটনায় কোনও আহত হয়নি।

৩৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন