সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: ১৮ মাদক কারবারি আটক

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৮ জন মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে চালানো এ অভিযানে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতির প্রতিফলন ঘটেছে বলে প্রশাসন জানিয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন খবরের ভিত্তিতে শহরের বনরূপা, কাঁঠালতলী, ফিশারি ঘাট, রিজার্ভ বাজার এবং আসামবস্তি এলাকায় একযোগে এই চিরুনি অভিযান চালায় পুলিশ। অভিযানে আটককৃতদের মধ্যে ১১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং বাকি ৭ জন মাদকসেবী বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

আটককৃত আসামিরা হলেন—আবদুর রহমান, মো. নুর নবী, মো. মানিক উদ্দীন, মো. সৌরভ, কাঞ্চন মজুমদার, রঞ্জিত বড়ুয়া, আল আমিন ব্যাপারি, মিজান, মো. ইয়াছিন, নুর মোহাম্মদ, মো. মামুন, পূর্ণ প্রিয় চাকমা, লিটন চাকমা, অদিব ত্রিপুরা, মংকিউ রোয়াজা, দয়াল মনি চাকমা, মোহাম্মদ সাগর এবং মো. আরিফ। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলাজুড়ে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের কথা পুর্নব্যক্ত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। তিনি জানান, জেলার ১০টি উপজেলায় মাদক নির্মূলে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে এবং এ ব্যাপারে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে রাঙামাটি জেলা পুলিশ সদা প্রস্তুত রয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০