সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সংস্কার ও চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি ঐতিহাসিক এই ভবনের নিরাপত্তা নিশ্চিত করে মুক্তিযোদ্ধাদের জন্য এটি দ্রুত ব্যবহারোপযোগী করার তাগিদ দেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনটি সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি ভবনের ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কার্যক্রমের বর্তমান অগ্রগতি প্রত্যক্ষ করেন এবং কাজের গুণগত মান যাচাই করেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ভবনের বিভিন্ন অংশ গভীরভাবে পর্যবেক্ষণ করে চলমান সৌন্দর্যবর্ধন কার্যক্রম দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

ভবনের সার্বিক নিরাপত্তা ও কাজের মানোন্নয়নের ওপর জোর দিয়ে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত এই ভবনটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংস্কার করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা ধীরগতি বরদাশত করা হবে না।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বরুন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আঃ মোতালিব খান পটুসহ সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০