সারাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এক নিয়ন্ত্রণহীন হাইলাক্স গাড়ি খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গাড়ির চালক মো. জাহিদ হাসান (৩৪) ঘটনাস্থলেই প্রাণ হারান। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে।
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে হাইলাক্স, চালক নিহত
বাদল সাহা, গোপালগঞ্জ
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে এক নিয়ন্ত্রণহীন হাইলাক্স গাড়ি খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গাড়ির চালক মো. জাহিদ হাসান (৩৪) ঘটনাস্থলেই প্রাণ হারান। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চালক জাহিদ হাসান মেহেরপুর জেলার সদর উপজেলার রুঘুনাথপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। দুর্ঘটনার সময় তিনি ঢাকা থেকে গাড়িটি নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-মেট্রো-ঘ-১১-৬৭৯৫ নম্বরযুক্ত হাইলাক্স গাড়িটি মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় গাড়িটি মহাসড়কের পাশের গভীর খাদে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকারী দল মারাত্মক আহত জাহিদ হাসানকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর