সর্বশেষ

সারাদেশ

কক্সবাজারে সার্কিট হাউসসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজার শহরের সরকারি সার্কিট হাউস, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রাত আড়াইটার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা তদন্ত করছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কারা এসব বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মোটেল সড়কে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কার্যালয়টির বাউন্ডারি দেয়ালের অপর পাশ থেকে ককটেলসদৃশ বস্তু ছোড়া হয়।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক নিরাপত্তারক্ষী জানান, রাতে তাঁরা দুজন ফটকে দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ দেয়ালের অপর পাশ থেকে একটি ককটেল ছোড়া হলে বিকট শব্দ হয় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ ছাড়া আরআরআরসি কার্যালয়ের কাছাকাছি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়, একই সড়কে অবস্থিত বাণিজ্য মেলার ফটক এবং শহরের বাহারছড়া এলাকায় সিভিল সার্জনের কার্যালয় ও হিল ডাউন সার্কিট হাউস লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার শহরে নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০