বাফুফের মাঠে আর্জেন্টিনার প্রশিক্ষণে ৪০ খুদে ফুটবলার
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা পেল বাংলাদেশের ৪০ খুদে ফুটবলার। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের পাশের অ্যাস্ট্রো টার্ফে ৯০ মিনিটের বিশেষ অনুশীলনে অংশ নেয় তারা। বাফুফের আয়োজনে ইয়ুথ ফুটবল ক্লিনিকের এই প্রশিক্ষণ পরিচালনায় ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক প্রতিনিধিদল।
বাংলাদেশের খুদে ফুটবলারদের আর্জেন্টিনার প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর অংশ হিসেবে বুধবার বাফুফে ভবনের পাশের অ্যাস্ট্রো টার্ফে ৪০ জন খুদে ফুটবলার বিশেষ অনুশীলনে অংশ নেয়।
৯০ মিনিটের এই প্রশিক্ষণ কার্যক্রমে আর্জেন্টিনায় কীভাবে ফুটবলারদের অনুশীলন করানো হয়, সে বিষয়ে হাতে-কলমে ধারণা পায় শিশুরা। বাফুফের আয়োজনে ইয়ুথ ফুটবল ক্লিনিকের এই কার্যক্রমের তত্ত্বাবধানে ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক প্রতিনিধিদল।
প্রশিক্ষণ সেশনে বাফুফের কোচিং স্টাফরাও অংশ নেন। আর্জেন্টিনার প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং দুই ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।
এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের খুদে ফুটবলারদের সামনে আর্জেন্টিনার প্রশিক্ষণ কৌশল জানার এবং নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়।
১৩৮ বার পড়া হয়েছে