সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় রাস পূর্ণিমায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাউল সংঘের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তিসহ নানা আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে হেলিপোর্ট মাঠ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ও বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও অংশ নেন।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও কলাপাড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, ১ নম্বর যুগ্ম (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দিনের এ আয়োজনে কলাপাড়া বাউল সংঘের সদস্যদের পাশাপাশি স্থানীয় নবীন ও প্রবীণ শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দূরদূরান্ত থেকে আসা শিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে হেলিপোর্ট মাঠের চারপাশে বসে বিভিন্ন ধরনের খেলনা ও খাবারের দোকান। এতে সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মেলা ও উৎসবের আমেজ তৈরি হয়। পুরো মাঠজুড়ে দর্শনার্থীদের উপস্থিতিতে পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান বলেন, কলাপাড়া উপজেলার মানুষ সংস্কৃতিমনা। মাঝেমধ্যে এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়, সে লক্ষ্যে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০